ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতজুড়ে ছড়িয়ে পড়া ‘জেন জি’ আন্দোলন বাংলাদেশের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ছাত্রনেত্রী নেহা বোরা। তার মতে, মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামা ভারতের তরুণেরা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন থেকে দিশা পেয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ফেসবুক পেজে সংগঠনটির ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক সংহতি বার্তায় এ মন্তব্য করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।

বার্তায় নেহা বলেন, ‘আমরা জানি, এই দেশে (ভারতে) সর্বত্র আমরা যে জেন জি আন্দোলন দেখছি, তার সূত্রপাত হয়েছিল বাংলাদেশে।’

বাংলাদেশের তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আপনাদের দেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে যে লড়াই করেন, সেই একই লড়াই আজ এই দেশের জেন জি ও তরুণ প্রজন্মও করছে।’

ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতির সঙ্গে তুলনা করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমবর্ধমান হুমকি নিয়েও উদ্বেগ জানান নেহা। ভারতে শিক্ষাব্যবস্থার গেরুয়াকরণের বিরুদ্ধে অবস্থানের পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশেও সমালোচনামূলক চিন্তাভাবনা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নেহা বোরা দক্ষিণ এশিয়াজুড়ে তরুণদের মধ্যে বৃহত্তর সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান। উন্নততর দক্ষিণ এশিয়া গড়তে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের জাতীয় সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে নেহা মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ভারতের তরুণদের পথ দেখানোর জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

ভারতের জেন জি প্রজন্মের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের পরিচিত মুখ হয়ে উঠেছেন নেহা বোরা। বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে তার সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি দেশজুড়ে আলোচনায় আসেন।

নাট্যশিল্পী ও সমাজকর্মী নেহা মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদে সক্রিয়। তার কর্মকাণ্ডে নির্বাচনী সংস্কার, শিক্ষার স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি আচরণ নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষের প্রতিফলন দেখা যায়।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত